চট্টগ্রাম, ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৫।
২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি উক্ত মহড়ার উদ্বোধন করেন। এ, বি, সি তিন ক্যাটাগরীতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অগ্নি নির্বাপন কৌশল শেখানো হয়। শিক্ষক-কর্মকর্তা কর্মচারীগণ হাতে কলমে এ প্রশিক্ষণ নেয়ার মাধ্যমে পরবর্তীতে শিক্ষার্থীদের শেখাতে পারবেন যা তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যেকোনো আকষ্মিক অগ্নি দূর্ঘটনা থেকে নিরাপদ রাখতে সহায়ক হিসেবে কাজ করবে। উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠানের জীববিজ্ঞানের প্রদর্শক জনাব আব্দুল কাদের মিয়া।