হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সাড়ম্বরে বরণ করে নিল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের। এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাস সেজেছিল রঙিন সাজে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসিফুল হক, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিন- ফেকাল্টি অব সিভিল ও এনভাইরনমেন্ট ইঞ্জিনিয়ারিং। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পি এস সি, এবং কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে নবীনদের প্রাঞ্জল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিষ্ঠান প্রধানের দিক নির্দেশনামূলক বক্তব্যের পর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিশিক্ষকের সহায়তায় নিজ নিজ শ্রেণি কক্ষে যায়। এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেয় অগ্রজরা। চমৎকার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নবীনের নব বিদ্যাপীঠে নতুন পথ চলা।