চট্টগ্রাম, ২৭ আগস্ট ২০২৫।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় চট্টগ্রাম -১ ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম এর সহযোগিতায় ২৬ আগস্ট, ২০২৫ মঙ্গলবার একটি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় শহরের স্বনামধন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে। এর ধারাবাহিকতায় ২৭ আগস্ট, ২০২৫ বুধবার নগরীর বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ১ম রাউন্ডে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজকে ও সেমিফাইনালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী - অহিন জামান (৮ম), লাবিব মোর্শেদ (৮ম), সাফাইতুল আমিন (৯ম) অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবুল হোসেন, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয় চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুবেল আহমেদ, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়, চট্টগ্রাম-১, উক্ত প্রতিযোগিতায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ আশরাফুল আলম, অধ্যক্ষ, নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম।