পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর :
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিস্তারিত কর্মসূচির আয়োজন করেছে ।
প্রথম দিন, ৬ সেপ্টেম্বর, শনিবার, সুবেহ সাদিকের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ যোহর অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিল।
দিতীয় দিন, ৭ সেপ্টেম্বর, রবিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় সাউন্ড সিস্টেম ব্যবহার করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সম্মানিত উপাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম বুলবুল, ধর্মীয় শিক্ষক সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ কাউসার আলম ও সহকরী শিক্ষক জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির শিক্ষার্থী কাজী রুবাইদা জাহান। এছাড়া সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৩য় থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির হামদ-নাত প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়।