চট্টগ্রাম, ৩০ অক্টোবর ২০২৫।
৩০ অক্টোবর ২০২৫ তারিখ এক আবেগঘন পরিবেশে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব নাজমা নিগার ম্যাডামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি দীর্ঘ ১৩ বছর সুনাম ও সততার সাথে শিক্ষকতা করে পারিবারিক প্রয়োজনে মহান পেশা শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠানের পাইওনিয়ার শিক্ষকদের একজন ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জনাব হুরে আরাফাতুল হক, সিনিয়র প্রভাষক রাইসুল ইসলাম, উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম। সবাই বিদায়ী শিক্ষকের প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনের প্রশংসা করেন।
বিদায়ী শিক্ষক জনাব নাজমা নিগার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতার কথা স্মরণ করেন এবং এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
সবশেষে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জনাব নাজমা নিগার ম্যাডামের অবসর প্রতিষ্ঠানের যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবে না। তাঁর শিক্ষা ও আদর্শ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।