Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
বার্ষিক ম্যাগাজিন “উদয়-২০২৫” এর মোড়ক উন্মোচন

বার্ষিক ম্যাগাজিন “উদয়-২০২৫” এর মোড়ক উন্মোচন

০৪ নভেম্বর ২০২৫ তারিখ, মঙ্গলবার প্রাত:সমাবেশে আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন পরিবেশে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর বার্ষিক ম্যাগাজিন “উদয়” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি “উদয়-২০২৫”ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। অধ্যক্ষ মহোদয় ম্যাগাজিনের অলংকরণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ম্যাগাজিনের অনুলিপি তুলে দেওয়ার মধ্য দিয়ে “উদয়-২০২৫” এর শুভ সূচনা করেন। 
পরে শিক্ষার্থীদের হাতে নতুন “উদয়-২০২৫”তুলে দেওয়া হয়, যা পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই “উদয়-২০২৫”-এর মনোমুগ্ধকর প্রচ্ছদ, সুন্দর ছাপা ও সৃজনশীল লেখাগুলোর প্রশংসা করেন।
“উদয়-২০২৫”ম্যাগাজিনের একটি অনুলিপি চেয়ারম্যান স্যারের কাছেও হস্তান্তর করা হয়। তিনি ম্যাগাজিনটির সার্বিক মান, বিষয়বস্তুর বৈচিত্র্য ও শিক্ষার্থীদের প্রতিভার প্রকাশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, “উদয়-২০২৫” ভবিষ্যতেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “উদয়-২০২৫”ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগায়।
 


Total Views : 160