চট্টগ্রাম, ২১ আগস্ট ২০২৫।
২১ আগস্ট, ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ০৭৪৫ ঘটিকায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেন। প্রাত্যহিক সমাবেশ পরবর্তী অধ্যক্ষ পায়রা উড়িয়ে বার্ষিক সপ্তাহ-২০২৫ উদ্বোধন করেন। কেজি থেকে ১২শ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ০৫টি গ্রুপে (ক-গ্রুপ: কেজি-২য়, খ-গ্রুপ: ৩য়-৫ম, গ-গ্রুপ: ৬ষ্ঠ-৮ম, ঘ-গ্রুপ: ৯ম-১০ম, ঙ-গ্রুপ: ১১শ-১২শ শ্রেণি) বিভক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে [ক্বেরাত, হামদ/নাত, গীতাপাঠ/ত্রিপিটক পাঠ, ছড়া, ছড়াগান, দেশাত্মবোধক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারিগান (দলীয়), যন্ত্র সংগীত, নৃত্য (উচ্চাঙ্গ), লোক নৃত্য, আধুনিক নৃত্য, একক অভিনয়, একক/দলীয় মুকাভিনয়] অংশগ্রহণ করবে। ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, সহঃ প্রধান শিক্ষক এবং বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং সকল শিক্ষকমণ্ডলী