চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর ২০২৫।
আজ ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম” এর আয়োজনে ২০২২ ও ২০২৩ সালের SSC ও HSC পরীক্ষায় উত্তীর্ণ উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম কলেজ ও সরকারি সিটি কলেজ এর অধ্যক্ষ উপস্থিত ছিলেন। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর SSC পর্যায়ে ০১ জন শিক্ষার্থী এবং HSC পর্যায়ে ০৫ জন শিক্ষার্থী উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার অর্জন করে। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।