Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
৫২তম জাতীয় ক্রীড়ায় HCPSC এর গৌরবোজ্জ্বল সাফল্য

৫২তম জাতীয় ক্রীড়ায় HCPSC এর গৌরবোজ্জ্বল সাফল্য


হালিশহর,২নভেম্বর ২০২৫: শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নেতৃত্বের গুণাবলী বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য । তাই হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খেলাধুলার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। ফলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি অসাধারণ সাফল্য অর্জন করে। এ বছর শিক্ষার্থীরা হ্যান্ডবল, কাবাডি ও দাবা'র বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। হ্যান্ডবল(ছাত্র) থানা পর্যায়ে চ্যাম্পিয়ন,কাবাডি(ছাত্র)থানা পর্যায়ে চ্যাম্পিয়ন,  দাবা (বড় বালক) থানা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। দাবা (বড় বালিকা) সারাহ আবদুল্লাহ,  থানা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও  উপ-অঞ্চল রানার্সআপ হয়। দাবা(মধ্যম বালক) অনিন্দ্য দ্বিগবিজয়,  থানা, জেলা, উপ-অঞ্চল,অঞ্চল ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল  মো: গোলাম মোর্শেদ,  পিএসসি শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাদের অভিনন্দন জানান। পাশাপাশি জাতীয় পর্যায়ে আরো সফলতা অর্জন করার জন্য কঠোর অনুশীলনের তাগিদ দেন


Total Views : 261